×

(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি প্রকাশ খুন্তা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সৌদি প্রবাসী মোঃ হাবিবুর রহমানের (৩৫) সাথে একই ইউনিয়নের শাহপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে হালিমা বেগমের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়।

বিয়ের কয়েক বছর পর হালিমার সাথে তার দেবর সিএনজি চালক তাজুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি হাবিবুর রহমান তার মা বাবাকে জানান এবং ঘরোয়াভাবে মিমাংসা করা হয়। পরবর্তীতে উভয়ে আবারো গোপনে সম্পর্ক বজায় রাখে। এক পর্যায়ে হাবিবুর রহমান স্ত্রী হালিমার মোবাইল নিয়ে নেন- যেন যোগাযোগ রাখতে না পারে। তাজুল ইসলাম তার মায়ের মোবাইল দিয়ে যোগাযোগ রক্ষা করত বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক হালিমার এক চাচাত ভাই। ইতিমধ্যে হালিমা তাজুল অবৈধ সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে গ্রাম্য সালিশ দরবারের ভয়ে গত ৩ মে বিকালে ডাক্তার দেখানোর নাম করে হালিমার শ্বশুর শ্বাশুড়ি তাজুল ইসলামকে দিয়ে হালিমা বেগমকে ডাক্তারের নিকট পাঠায় বলে অভিযোগ করেন হালিমার বাবা সিরাজুল ইসলাম।

সেই থেকে অদ্যবদী দেবর ভাবির আর খোঁজ মিলেনি বলেও অভিযোগ পাওয়া গেছে। গৃহবধু হালিমার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তাছাড়া তাজুল ইসলামের স্ত্রী ছাড়াও দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। হালিমার বড় বোন রুবী জানান, ৪ মে তাজুল ইসলাম মোবাইল ফোনে বলে বেশী বাড়াবাড়ি করলে হালিমার লাশ পাবেন। এই ব্যপারে হালিমা বেগমের পিতা সিরাজুল ইসলাম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করছেন। চৌদ্দগ্রাম থানার এ এস আই আবদুল কুদ্দুছ ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all