কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ প্রাণ গেল পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রকি চন্দ্র সিংহ নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪ টায় কুমিল্লা-সিলেট সড়কের শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি চন্দ্র সিংহ চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত সাধন চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার শরীফপুর ইউনুস মুড়ির মিল এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রকি চন্দ্র সিংহ গুরুতর আহত হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওপর মোটরসাইকেল চালক রাফি আহত হয়েছে। তবে তার খোঁজ পাচ্ছে না পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানান সহকরী উপ পরিদর্শক ( এএসআই) আব্দুর রশিদ জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুইটি জব্দ করেছি। পুলিশ কর্মকর্তা রকি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছেন। তার হেলমেট থাকলেও সেটি ভেঙ্গে যায়। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *