×

মাহফুজ নান্ট, কুমিল্লা

কুমিল্লার বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।বিসিকের বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানাটিতে বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই বিস্ফোরণ হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানার প্ল্যান্ট ম্যানেজার সুমন চন্দ্র দত্ত জানিয়েছেন, আহত ব্যক্তিরা হলেন কারখানার কর্মী আলামিন, মুকুল ও সন্ধ্যারানী এবং ক্লিনার শামিমা আক্তার। আরেকজনের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কারখানার তিনতলা ভবনের দোতলায় এই বিস্ফোরণটি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে দোতলা থেকে উদ্ধার করা হয় আহত ব্যক্তদিরে। তারা মূলত বিস্ফোরণে ভেঙে পড়া দেয়ালের ইট ও বিভিন্ন কাচের আঘাতে আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কারখানার মালিকপক্ষের দাবি, এসির বিস্ফোরণ হয়েছে সেখানে। তবে বিস্ফোরণের পর ভবনের ক্ষতি ও দোতলায় মজুত বিভিন্ন রাসায়নিক দেখে বিস্ফোরণের সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হবে।

আহত মুকুলের মা সেতু বেগম জানান, তারা মা-ছেলে দুজনেই এই কারখানায় চাকরি করেন। সকালে বিস্ফোরণের পর তিনি জ্ঞান হারান। প্রায় ১০ মিনিট পর জ্ঞান ফিরলে ছেলেকে খুঁজতে যান। দোতালার ফ্লোরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকতে দেখেন।

কুমিল্লা মেডিক্যালের দায়িত্বরত ডাক্তার রাফি জানান, আহতদের মধ্যে মুকুল ও আলামিনের অবস্থায় আশঙ্কাজনক। একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হচ্ছে । উল্লেখ্য ঘটনায় সময় এই কারখানায় ৬০-৭০জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all