×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোটে সহযোগী ডাকাতের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ মে) ভোর উপজেলার গোমকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম দেলোয়ার হোসেন (২৮)। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আহম্মদপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোমকোট গ্রামের বিধান দেব নাথ (৩৬) ও রিখান দেব নাথের বাড়ীতে মধ্যরাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতিকালে পরিবারের লোকজন শোর চিৎকার করলে ও গ্রামের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষনা দিলে গ্রামবাসী ডাকাতদের ঘিরে পেলে এবং ডাকাত দেলোয়ারকে আটক করে। এসময় অপর ডাকাতরা এলোপাতাড়ি গুলি করলে ওই পরিবারের ২ সদস্য বিধান দেব নাথ (৩৬) ও রিখান দেব নাথ (৩০) ও ডাকাত দেলোয়ার গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা ও পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সকাল ৮টায় ডাকাত দেলোয়ার হোসেন মারা যায়। অপর দুই গুলিবিদ্ধ বিধান দেব নাথ ও রিখান দেব নাথের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে গোমকোট গ্রামের দুই হিন্দু বাড়ীতে ডাকাতের হানার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। এর আগে গ্রামবাসী ১ ডাকাত আটক করলে অপর ডাকাতরা তাকেসহ পরিবারের লোকজনের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ওই পরিবারের ২ সদস্যসহ ১ ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all