×

বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় জিন তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবুল কাসেম (৬৫) নামে কথিত এক কবিরাজকে আটক করেছে পুলিশ। কাসেম বরুড়া উপজেলার মথুরাপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে। তাকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আবুল কাসেম এলাকায় কথিত জিন দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের অপচিকিৎসা দিয়ে আসছেন। গত ছয় মাস ধরে তিনি জিন তাড়ানোর কথা বলে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানান। গত রবিবার সন্ধ্যায় এলাকাবাসী আবুল কাসেমকে আটক করে পুলিশে দেন।

বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, কথিত কবিরাজ আবুল কাসেমকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all