×

মাহফুজ নান্টু, কুমিল্লা।। সাতশ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে নায়ক জসিম ও তার সঙ্গী প¦ার্শবর্তী রাচিয়া গ্রামের মোঃ জাকির হোসেন মিন্টু।
গতকাল বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার মামলা দায়ের করার পর আটক যুবকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক জসিমের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক, শিশু ও নারী নির্যাতন, বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৭ টি মামলা রয়েছে। তার সঙ্গী জাকির হোসেন মিন্টুর বিরুদ্ধেও একই থানায় বিভিন্ন অপরাধে ৩ টি মামলা রয়েছে।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শরিফুর রহমান জানান, বুধবার গভীর রাতে সদর উপজেলার গোমতী চাঁনপুর ব্রীজের দক্ষিনপ¦ার্শে একটি সিএনজিসহ দু’জনকে আটক করি। এ সময় সিএনজির ভেতর তল্লাশী করে ৬শ পিস ইয়াবা উদ্ধার করি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অনটেস্ট সিএনজি চালিত অটোরিক্সাটিও জব্দ করা হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এসআই শরিফুর আরো জানান, আটককৃত দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all