×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন এ কর্মশালার আয়োজন করে এবং বাস্তবায়নে ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয় । কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান

আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: শাহাদাত হোসেন, কর্মশালা পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ সৌমেন রায় ।

সভায় জানানো হয়, কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ১শ ২২জন, বর্তমানে ডেংগু আক্রান্ত রোগী নেই । করোনায় মৃত্যু হয়েছে ২শ ৬৬ জন, সুস্থ হয়েছে ৮ হাজার ৩ শ ৯৭ জন, সর্বমোট টেস্ট করা হয়েছে ৪৯ হাজার ২ শ ৮০ জন ।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মো. নিয়াতুজ্জামান বলেন, করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে । পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেয়া হবে । করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয় । এছাড়া ডেংগু প্রতিরোধে বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all