কুমিল্লায় করোনায় আরও ১০ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৪৫১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সর্বোচ্চ ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১১ জুলাই)  বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন, আদর্শ সদর ২১ জন, সদর দক্ষিণে ৪ জন, বুড়িচংয়ের ১৪ জন, ব্রাহ্মণপাড়ার ১৬ জন, চান্দিনার ২৫ জন, চৌদ্দগ্রামের ১২ জন, দেবিদ্বারের ৬ জন, দাউদকান্দির ২১ জন, লাকসামের ২৭ জন, নাঙ্গলকোটে ৫১ জন  বরুড়ায় ১৯ জন, মনোহরগঞ্জ ৮ জন, মুরাদনগরের ২৯ জন,, তিতাসের ৮ জন ও হোমনা ১৯ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার ৪৫১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা কুমিল্লা নগরী ৩ জন, বরুড়া ২ জন, দেবিদ্বার ১ জন, বুড়িচং ১ জন, চৌদ্দগ্রাম ২ জন, লাকসাম ১ জন।তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ নারী রয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, রোববার পর্যন্ত কুমিল্লায় ১৭ হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *