×

অনলাইন ডেস্ক:
প্রত্যাশিত পদ না পাওয়ার জেরে কুমিল্লায় বিএনপির ১১ জন ছাত্রদল নেতারা পদত্যাগ করেছেন। এ ঘটনায় তারা দলের অফিসে চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন।

মঙ্গলবার (৫ জুন) রাত সোয়া ৯টায় এই নেতারা পদত্যাগ করেন। এর আগে বিকেলে কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ও ১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠনের পরপরই এ ঘটনা ঘটে।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত ছয়জন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন গ্রুপ সমর্থিত পাঁচ জনসহ ১১ জন প্রত্যাশিত পদ না পাওয়ায় নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

কুসিক মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপের যারা পদত্যাগ করেছেন তারা হলেন- মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল ও সাংগাঠনিক সম্পাদক শরিফ উদ্দিন বাহার এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, জামাল হোসেন নয়ন ও সাংগাঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন গ্রুপ সমর্থিত ৫ জন প্রত্যাশিত পদ না পাওয়ায় পদত্যাগ করেছেন। তারা হলেন- মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তুষার পাল, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু এবং জেলা দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম সওদাগর, যুগ্ম সম্পাদক রায়হান চৌধুরী ও যুগ্ম সম্পাদক ইরফানুল হক বাবু।

এ বিষয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, মেধাবীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের দিয়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। তাই আমাদের ছাত্রনেতারা পদত্যাগ করেছেন। ( বাংলা নিউজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all