×

আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবি স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদন্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেলা পুলিশের একটি টিম আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।

তিনি জানান, নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেমের গাড়িতে ডিবি পুলিশ -বিজিবির স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪শ গজের মধ্যে প্রবেশ করে। এ সময় প্রার্থী ও চালককে আটক করে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করি। গাড়ি থেকে পুলিশের একটি ক্যাপ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াছমিন বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলাম এর ছেলে।

উল্লেখ্য পঞ্চম ধাপে কুমিল্লার তিনটি উপজেলার মধ্যে
নাঙ্গলকোটের ৮টি ইউনিয়ন, লালমাই উপজেলার ৫টি ও চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নসহ সর্বমোট ২৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভােট সুষ্ঠ এবং
নিরপেক্ষ করার লক্ষ্যে এসব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মােতায়েন করা হয়েছে। এছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৪ জন ম্যাজিষ্ট্রট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all