×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।শুক্রবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়ায় ঢাকা গামী স্টার লাইন ও ড্রীম পরিবহনের দুটি বাস ওভারটেক প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে অজ্ঞাত(৬০) এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেীরীপুরে ভর্তি করেন।

আহতরা হলেন: ফারুক (৪০), সাফায়াত (৩৫), আঃ রহমান (৬২), ফারুক হোসেন (৪২), সবুজ (৩৪), বেলায়েত হোসেন (৫০), হাসমত (২৮), মহসিন (৩৫), সৈকত (২৩), আব্দুল খালেক (৬০), আবু বকর সিদ্দিক (২৯), আবু নাসের (২০), সাইফ (২৯) ও জোহরা বিবি ও তার আড়াই বছরের মেয়ে রাইফাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মাসু মিয়ার মেয়ে ঝর্ণা বেগম।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি  নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all