×

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় কফি বাজ ফিউশান ক্যাফে নামের একটি রেস্টুরেন্টের বর্ধিত কলোবরে উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৯ টায় রেইসকোর্স এলাকার এসএ বাড়ি ভবনের দ্বিতীয় তলায় এটি উদ্বোধন করেন সদর সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা জাগ্রত মানবিকতা সংগঠনের কর্ণধার তাহসিন বাহার সূচনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন। এ সময় কফি বাজ ফিউশান ক্যাফের পরিচালক কামাল আহমেদ উপস্থিত ছিলেন।

কফি বাজ ফিউশান ক্যাফের পরিচালক কামাল আহমেদ জানান, এটি মূলত কুমিল্লায় যাত্রা শুরু করেছে দেড় বছর আগে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে এটি বর্ধিতকরণ করা হয়েছে। শুরুতেই আমরা এর মাধ্যমে কুমিল্লা ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি।এখন রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টাকে গুরুত্ব দেয়া হয়েছে।

খাবারের মান বিষয়ে তিনি জানান, ভোজন প্রিয় মানুষের জন্য এখানে দক্ষ বাবুূর্চী দ্বারা মানসম্মত খাবার, পানীয় পাওয়া যাবে। সব মিলিয়ে সব শ্রেণির মানুষের কাছে এটা অচিরেই আরো গ্রহণ যোগ্যতা পাবে। আমরা সি-ফুড আইটেম, পাস্তা, ইতালিয়ান , ফ্লাটার জাতীয় খাবার সংযোজন করেছি, যা ভোজনপ্রিয় মানুষকে আকর্ষণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all