×

খাইরুল আহসান মানিক:
কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম. এস আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর পৌনে সাতটায় নগরীর সিডি হসপিটালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর। দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগ জনিত জটিলতায় ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি পত্নী লায়লা আঞ্জুমান আলম, এক ছেলে আইনজীবী সাইফুল আলম, তিন মেয়ে শামীমা আলম, ডা. শাহিদা আলম ও ডা. সায়লা আলমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায়। তিনি ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পার দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা মর্ডান স্কুল জামে মসজিদ প্রসঙ্গে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বেবক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খোরশেদ আলম। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সভাপতি ডা. আবদুল্লা বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। মরহুমার নিকটতম আত্মীয়, কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আফজল খানসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে নগরীর টমচমব্রীজ কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all