×

সিটি প্রতিনিধি, কুমিল্লা

সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।প্রতিদিনই রেকর্ড ভাঙছে কুমিল্লা করোনা পরিস্থিতি ।
ইতোমধ্যে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৮ শতাংশে। নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৮.৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১০৮ জন।

শনিবার (১০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৯ জুলাই) কুমিল্লায় শনাক্তের হার ছিল ৪১.৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে সিটিতে ৩ জন, সদর দক্ষিণে ১জন, চান্দিনায় ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী, ৩ জন পুরুষ। সর্বমোট মৃত্যু হয়েছে ৫২৫ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে  কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৮৪  জন, আদর্শ সদর ৯ জন, সদর দক্ষিণে ১১ জন, বুড়িচংয়ের ৭ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ১৪ জন, চৌদ্দগ্রামের ৩৬ জন, দেবিদ্বারের ১০ জন, লাকসামের ১১ জন, লালমাইয়ের ৩  জন, বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জ ১৩ জন, মুরাদনগরের ২৪ জন, মেঘনা ৮ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all