×

(জাগো কুমিল্লা.কম)

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ বিশেষ করে শিশু ধর্ষণ একটি আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত তৎপরতার সাথে এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

গত ২৮ এপ্রিল ২০১৮ ইং তারিখে কুমিল্লা জেলার হোমনা থানার মিরাশ গ্রামস্থ মোঃ আলম মিয়ার ছেলে মোঃ আসিফ (১৯) তার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার প্রতিবন্ধি শিশু (১৩) কে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের পর হতে মোঃ আসিফ (১৯) পলাতক ছিল। গত ১৯ মে ২০১৮ ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামী মোঃ আসিফ এর গতিবিধি সার্বক্ষণিক নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক আসিফকে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন চান্দিনা রোড, রামমোহন বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আসিফ জানায় যে, গত ২৮ এপ্রিল ২০১৮ ইং তারিখ তার বাবা-মা তার নানার বাড়িতে বেড়াতে যাওয়াতে সে বাড়িতে একাকি অবস্থানকালে বিকাল আনুমানিক ১৫:৩০ ঘটিকার সময় তার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার প্রতিবন্ধি শিশু তার বসত ঘরের সামনে আসলে মোঃ আসিফ প্রতিবন্ধি শিশুকে জোরপূর্বক তার ঘরে নিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয়।

এ সময় উক্ত শিশু চিৎকার করার চেষ্টা করলে আসিফ তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে প্রতিবন্ধি শিশুর মা ঘটনা জানার পর হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হতে মোঃ আসিফ প্রথমে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় তার নানার বাড়িতে ও পরবর্তীতে ঢাকার বনানীতে তার খালু মোঃ কবির মিয়ার বাসায় অবস্থান করে। সর্বশেষ সে তার দাদির বাড়িতে অবস্থান করছিল।

পরবর্তীতে গত ১৯ মে ২০১৮ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসিফকে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন চান্দিনা রোড, রামমোহন বাজার হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all