×

মারুফ আবদুল্লাহ :
কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (৩০ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি এডভোকেট মো. নুরুল ইসলাম
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মো. জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। জামাল পেশায় একজন রিকশাচালক। হত্যাকাণ্ডের শিকার জামাল হোসেনের স্ত্রী মোছা. মলেকা বেগম।
মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল হোসেন মোছা. মলেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। স্বজনরা চান্দিনা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় নিহতের বড়ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম নিহতের স্বামী মো. জামাল হোসেনকে (৩০) ঘটনার তিনদিন পর আদালতে হাজির করে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় মো. জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি এডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
আবদুল্লাহ আল মারুফ
০১৬৩০৯৯৮৯২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all