×

মারুফ আবদুল্লাহ, কুমিল্লা

কুমিল্লায় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী।

নিহত লিপির মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, ‘লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় সুগন্ধা নামে একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগনিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা গেছে।’

তিনি বলেন, ‘লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন। কীভাবে তিনি এই শোক সইবেন জানি না।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে তা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all