কুমিল্লায় সাজেশন ‘ল’ একাডেমীর আয়োজনে ইফতার মাহফিল ও  আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় সাজেশন ‘ল’ একাডেমীর আয়োজনে ইফতার মাহফিল ও  আলোচনা সভা রোববার কুমিল্লা নগরী রাজগঞ্জের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির   সভাপতি ও সাবেক জেলা পিপি মোস্তফিজুর রহমান লিটন।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ভূঁইয়া, এজিপি এডভোকেট কৌশিক সরকার। সভাপতিত্ব করেন  সাজেশন ‘ল’ একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: শাহ পরান।

উক্ত আলোচনা সভায়  অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন  সাজেশন ল একাডেমীর ২০২৪ ব্যাচের আইনজীবীগণ।

২০১৯ সালে যাত্রা শুরু করে  সাজেশন ল একাডেমী থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ আইনজীবী হিসেবে  নিবন্ধিত হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *