কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

 

অনলাইন ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হয়৷ পরে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বুড়িচং সদরের সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী সামছুন্নাহার বেগম এক ছেলে ও দুই ভাই সৌদি আরব প্রবাসী। বাংলাদেশ থাকা অবস্থায় তারা ১৫ লাখ টাকা ঋণ নেন । বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে উত্তোলন করতে যান সামছুন্নাহার। চেকের মাধ্যমে ১লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন টাকা গণনার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র  গ্রাহক সেজে সামসুন্নাহারের পাশে এসে টাকা গণনা করে। সেসময় শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) নারীর নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নারীটি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রটি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে টাকা গুনছেন এক নারী গ্রাহক। তার পাশেও ৪-৫জন টাকা গুনছেন। একপর্যায়ে ওই নারীকে মুহুর্তেই বশে নেয় চক্রটি। টাকার বান্ডিলগুলো স্বেচ্ছায় চক্রকে দিয়ে দেন ওই নারী। গোনা শেষ হলে টাকাগুলো নিয়ে চলে যায় চক্রের সদস্যরা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহুর আহমেদ ঘটনার বলেন,ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিটিভি ফুটেজে দেখেছি ৪-৫ জন একটি প্রতারক চক্রের হাতে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন নারী।কিছু দিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *