×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আইনজীবীদের নাম ফলক মুছে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিট এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন লিখিত বক্তব্যে বলেন,
ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রয়েছে সুদীর্ঘ একশত পঞ্চাশ বছরের অধিক সময় কালের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এই সুদীর্ঘ সময়ে এই বারে গৌরবদীপ্ত আলোকোজ্জ্বল সোনালী সন্তানেরা। তারা ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখেন। কুমিল্লা আইনজীবী সমিতির স্বাধীনতা বিরোধী চক্র তাদের নাম ফলক মুছে ফেলেন।

এই ন্যক্কারজনক কাজের জন্য তাদের পদত্যাগ করতে হবে। তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা আইনজীবী সমিতির স্মৃতিফলকে একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধাসহ ২৩ জনের নাম ছিলো।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট ফয়সাল সুলতান, অডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও এডভোকেট শামীমা চৌধুরী প্রমুখ।
অভিযোগের বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি শরীফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ইউনিটের অভিযোগ সঠিক নয়। বিশিষ্ট ব্যক্তিদের নাম ফলক এতো দিন আড়ালে পড়ে ছিলো। কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই না ফলকটি সামনে এনে স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all