×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।

রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে লাকসাম সড়‌কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

এ দিকে সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি ফিরোজ হোসেন জানান, মহানগর বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

তিনি বলেন, কিছুদিন আগে আবু গ্রুপের রিয়াজ নামে যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কারাদেশ দেয়। কিন্তু কেন্দ্রীয় কমিটি সেটি প্রত্যাহার করে নিয়ে রিয়াজকে আবার কমিটিতে বহাল করে। টিপুর অনুসারীরা সেটি মেনে নেয় না। ফলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে ও আরও তিনজন আহত হয়েছে।

এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

এ বিষ‌য়ে কু‌মিল্লা পু‌লিশ সুপার আবদুল মান্নান জানান, অভ্যন্তরীণ কারণে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত অ‌স্ত্রধারী‌দের গ্রেপ্তা‌রে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all