×

সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের ৩৩ দিন পর নৈশপ্রহরী শাহজালালের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গীলাতলী গ্রামে মুরগির ফার্মের সেপটিক ট্যাংকি থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৩রা মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় আটক মীর হোসেনের মুরগির ফার্মের সেফটি ট্যাংকির ভেতর থেকে খুঁড়ে প্রায় ৬ ফুট নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেন, ময়নাতদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য লাশ পুলিশ থানায় নিয়ে গেছে।

শাহজালালের পরা শার্ট শনাক্ত করেন তার পরিবার ও আত্মীয়। মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে গভীর গর্তে পুঁতে রাখা হয়েছিল। এসময় এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আমরা এ ঘটনায় মীর হোসেন ও সুমন নামে দু’জনকে আটক করেছি। ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all