কুমিল্লা
কুমিল্লায় দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৯৮ জন নেতা কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ সদস্য গ্রেফতার করেছে জেলা পুলিশ।
পুলিশের অভিযানে ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর ৫৬ জন আটক করে। দুই দিনে মোট ৯৮ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার করা হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করে।


মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।