×


নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭ শতাংশে। নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার( ২৪ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে কুমিল্লায় ২৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৬১ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৬, বুড়িচংয়ের ৩৪ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ৯, দেবিদ্বারের ১৯, দাউদকান্দির ২, লাকসামের, ৩, লালমাইয়ের ৫, নাঙ্গলকোটের ২,  বরুড়ার ১৯, মনোহরগঞ্জের ৪, মুরাদনগরের ৩, তিতাসের ২৬ ও হোমনা উপজেলার ৫৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৩৫ থেকে ৮০ পর্যন্ত। নিহতরা সবাই পুরুষ। ২ জন নগরীর, এছাড়া চান্দিনা, লালমাই, মুরাদনগর, মনোহরগঞ্জে একজন করে মারা গেছেন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২৩ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৬৪৭ জন।

উল্লেখ্য, সরকার ঘোষিত  কঠোর  বিধি নিষেধের ২য় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন।  কুমিল্লায় লকডাউন এর প্রথমদিনে ৩৪ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযানে ২১৯ মামলায় ১ লাখ ৭২ হাজার ৩০০ টাকা  জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all