কলেজছাত্রকে ভালবেসে বিয়ে করা সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

নাটোরে সেই কলেজছাত্রকে বিয়ের প্রায় ৬ মাসের মাথায় শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন।

নাটোর সরদ থানার ওসি নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। তার রাজশাহীর বাঘায় প্রথম বিয়ে হয়েছিল। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি তার। তবে ওই ঘরে একটি সন্তান রয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয় হয় মামুন হোসেনের সঙ্গে। এরপর থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *