×

আবদুল্লাহ আল মারুফ :
এবার প্রেমের টানে মালদ্বীপের তরুণী কুমিল্লার বরুড়া এসেছে। তবে এবারের গল্প ভিন্ন। এবার স্ত্রীর অধিকার নিয়েই দেশে প্রবেশ করেছে এই তরুণী।

জানা গেছে, উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আ. রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেলের সাথে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ এসেছেন। বুধবার (২৭ জুলাই) রাসেলের সাথে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে রাসেল মালদ্বীপ যায়। কাজের সুবাদে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনাকালীন সময়ের শুরুতে তাদের পরিচয়। পরিচয় থেকে মনের মিল। তারপর প্রেম থেকে বিয়ে। ২০২১ সালে অক্টোবর মাসে মালদ্বীপে রাসেল এই তরুণীকে বিয়ে করেন। এই মাসের ২৪ তারিখে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদসহ বরুড়ায় আসেন রাসেল। রাসেলের পরিবারের সাথেই আছেন হাব্বা আহমেদ।

রাসেল জানান, হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটি’র আহমেদ দিদি’র মেয়ে। মালদ্বীপের মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবারের ও মোহাম্মদ রাসেলের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিনীতে বিয়ে করেন।
স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, আমি শোনেছি। সে মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। এখন দেশে নিয়ে আসছে। আমি এখনও যাইনি তবে আজ বিকেলে যাব।

উল্লেখ্য গত কয়েক সাপ্তাহ আগে একই উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্ৰামের সাইফুল ইসলামের প্রেমের টানে কুমিল্লায় এসেছেন। ১২ জুলাই সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের।গত সোমবার (১১ জুন) মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী সাইফুলের গ্ৰামের বাড়ি দীঘলগাঁও ছুটে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all