×

অনলাইন ডেস্ক:

স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, কুমিল্লা আমার জেলা। সঙ্গত কারণে কুমিল্লা আমার প্রিয় শহর। এ শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে প্রতিষ্ঠিত যমুনা ব্যাংকের নতুন শাখা শুধু ব্যবসার জন্য নয়, আত্মমানবতার সেবায়ও কাজ করবে। সঠিক বিনিয়োগের মাধ্যমে মানুষকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে। এক সময় মানুষ ব্যাংকে এসে বসে থাকতো, এখন ব্যাংকের কর্মকর্তাদের মানুষের কাছে যেতে হবে বিনিয়োগের সঠিক ক্ষেত্র নির্বাচনের জন্য। সঠিক বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় ব্যবসায়ী হিসেবে তৈরি করতে হবে। এই শাখার মাধ্যমে কুমিল্লার টাকা, কুমিল্লাতেই বিনিয়োগ করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে টাকা এনেও কুমিল্লায় বিনিয়োগ করা হবে।
শনিবার দুপুরে কুমিল্লা ক্লাবে প্রাঙ্গনে যমুনা ব্যাংকের ১৪৯তম কান্দিরপাড় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।
বক্তব্যে মন্ত্রী আরও বলেন, কুমিল্লা শিক্ষিত মানুষের শহর। কুমিল্লার মানুষ হতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের ভালো কাজের মাধ্যমে সমাজকে ঠিক করতে হবে। আগামী প্রজন্মকে ভালো মানুষ করতে হবে। আমি সব সময় কুমিল্লাকে গুরুত্ব দেব। কুমিল্লা হবে ক্লিন সিটি। বৃহত্তর কুমিল্লার উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
দীর্ঘ বক্তৃতার এক পর্যায়ে মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি বাহারকে নিয়ে বলেন, একজন বাহার একদিনে তৈরি হয়নি। অনেক ত্যাগ সংগ্রামে তিনি আজকের বাহার হয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া, এরশাদরা দেশকে যখন ধ্বংশ করছিল, সে সময় দেশে ফিরে আসেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফিরে এ প্রতিকূল অবস্থায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা দেশ ঘুড়ে ছিলেন সেই সময়ও বাহার ভাইরা নেত্রীর পাশে ছিলেন, শেখ হাসিনাকে শক্তি সাহস যুগিয়েছিলেন।। তিনি অনেক ভালো কাজ করেন। তার পরও সমালোচনা-লেখালেখি শুরু হয়ে যায়। আমি সকলকে বলবো- মানুষের দোষ না দেখে ভালো কাজগুলো দেখুন। কুমিল্লাকে বাহার ভাইয়ের নেতৃত্বে উন্নত শহরে পরিণত করা হবে।
এদিকে, বক্ত্যব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক প্রতিকূলতার পরও আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি। সারাদেশে পর্যায়ক্রমে ইভিএমে ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। আগামী ১৬ জানুয়ারি কুমিল্লার চান্দিানাতেও ইভিএমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখা রোডের নুরজাহান টাউয়ারে যমুনা ব্যাংকের ১৪৯ তম শাখা উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all