×

অনলাইন ডেস্ক:

সিলেট নগরের শিবগঞ্জে ঈদুল ফিতরের দিবাগত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাহসিন আহমদ নামে এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত ছাত্র মহানগরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা ছিল। শনিবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ মিতালী ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিতালী ফার্মেসির সামনে একদল যুবক স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র তাহসিনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে তাহসিন। অতিরিক্ত রক্তকরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রাত সাড়ে ১০ টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে তাহসিন আহমদ নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রের উপর দুর্বৃত্তরা হামলা করে। ছাত্রটি বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিকদল মাঠে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ছুরি দিয়ে তাকে উপোর্যপুরি আঘাত করলে রাস্তার বিপরীত দিকে সে লুটিয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাহসিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলা পূর্বপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।

ভিডিওটে দেখতে এখানে ক্লিক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all