×

অনলাইন ডেস্ক:
পাবনার বেড়া পৌরসভার ইফতার খেয়ে ৪ পুলিশসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৪৫ জনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আর এম ও ডা. এস এম মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার ২৮ রমজান সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই ও পাবনার বেড়া পৌর মেয়র এবং বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন পৌরসভা মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এই ইফতার মাহফিল উপলক্ষে বিতরণকৃত খাদ্য বিরানীর খেয়ে মানুষজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তরা বমির পাশাপাশি তাদের ঘন ঘন ডায়রিয়া দেখা দেয়।

এ নিয়ে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন বলেন, যারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তারা কেউ আমার কার্ডধারী মেহমান ছিল না।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মিলন মাহমুদ জানান, হাসপাতালে ভর্তিকৃত সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় ৪৫ জন নারী ও পুরুষ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হলেও স্থান সংকুলান না হওয়ায় তাদের অবস্থা তুলনামূলক ভাল থাকায় আরও ১৫জন রোগীকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all