×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নাঙ্গলকোট ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পেরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদ ও আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শাকিল হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিলসহ আহত হয় ১০ জন

শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ঢাকায় ফুলকলি নামের একটি বেকারিতে কর্মরত ছিলেন।

নিহত শাকিলের চাচা গোলাপ হোসেন বলেন, ঢাকা থেকে ছুটিতে গ্রামে আসে শাকিল। রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ বলেন, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তার লোকজনসহ আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী ও ধারালো অস্ত্র নিয়ে পথসভায় হামলা করে আমার ১০ সমর্থককে আহত করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে শাকিল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আমি এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।

এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, শুনেছি বুধবার মারামারি হইছে। তবে হামলার বিষয়ে কিছুই জানি না।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বুধবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের আহত যুবক শাকিল মারা গেছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক: রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির...

Read out all

ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

আবদুল্লাহ মারুফ ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই...

Read out all

ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

অনলাইন ডেস্ক: ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন...

Read out all

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী...

Read out all

কুমিল্লায় প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লায় এক প্রবাসীর পরিবারে হামলা চালিয়ে প্রবাসীর মা ফিরোজা বেগমসহ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া...

Read out all