আফ্রিদির প্রেমে মগ্ন এই অভিনেত্রী যে কাণ্ড তোলপাড় !

অনলাইন ডেস্ক:
তারকা ক্রিকেটারের প্রেমে মগ্ন তিনি। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বললেন সাহসী কথা। ভারতীয় গণমাধ্যম এ বেলায় উঠে এসেছে এমন সংবাদ।

সংবাদে আরো বলা হয়, এই অভিনেত্রীর এমন কথায় ফের আলোচনায় আফ্রিদি। তবে এবার তাঁর কোনও মন্তব্যের জন্য নয়। ভারতীয় এক অভিনেত্রীর জন্য এবার চর্চিত হচ্ছেন আফ্রিদি।

মহিলামহলে জনপ্রিয় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় মেয়েরাও পছন্দ করেন ‘বুম বুম আফ্রিদি’কে।

ভারতীয় টিভি সিরিয়াল ‘রামায়ণ’ এবং ‘এফআইআর’-এ কাজ করা অভিনেত্রী মহিকা শর্মা পাকিস্তানের অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করে নিজেও খবরে এসেছেন। সেই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলও করা হয়েছে মহিকাকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অভিনেত্রী জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত। মহিকা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘১৩ বছর বয়স থেকে আমি আফ্রিদিকে পছন্দ করি। আফ্রিদির ছবিতে চুম্বন করতাম।’’ মহিকা আরও বলেন, ‘‘আফ্রিদিকে নিয়ে আমার পাগলামি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির কথাও ভেবেছিলাম। আফ্রিদি কবে আমাকে হ্যালো বলবেন, সেই আশা নিয়ে বসে ছিলাম।’’

আফ্রিদিকে নিয়ে এমনটাই ছিল মহিকার প্রেম। সেটাও ব্যক্ত করতে দ্বিধা নেই ভারতীয় অভিনেত্রীর। এর আগেও আরশি খানের মন্তব্যে ঝড় উঠেছিল। আবারও বুম বুম আফ্রিদির জন্য আর এক রমণী-হৃদয়ের ব্যাকুলতার কাহিনি সামনে এল। -এবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *