আনোয়ারুল হক কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর নির্বাচন ২০২৩ এ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক পরিষদ এর সম্পাদক হিসাবে নির্বাচিত হন কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মো: আনোয়ারুল হক । তিনি ২০২১ সালেও এ কলেজের শিক্ষক পরিষদের নির্বাচিত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।


নির্বাচনে সম্পাদক ও যুগ্ম- সম্পাদক পদের প্রত্যেকটিতে একজন করে যোগ্য প্রার্থী থাকায় শিক্ষক পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ হারুনুর রশিদ পাটোয়ারী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


এছাড়া যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হন কুমিল্লা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নাঈমুর রহমান ।

উল্লেখ্য নির্বাচিত ব্যাক্তিদের মেয়াদকাল ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *