×

আবদুল্লাহ আল মারুফ
গ্রামীণ সমাজে আধুনিক শিক্ষার প্রসারে ১৬ বছর ধরে কাজ করছে কুমিল্লার বরুড়ার সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত স্বাবলম্বী হবো সবাই (সাহস) স্কুল। কুসংস্কার মুক্ত সমাজ গঠন, আধুনিক শিক্ষা, শিশুদের পরিচর্যা, আধুনিক শিক্ষাঙ্গন তৈরি, দূরর্দশী উদ্যোগ, সামাজিক উন্নয়নসহ নানান উদ্যোগে ইতোমধ্যেই বরুড়া জুড়ে আলোচনায় আছে স্কুলটি। সাহস একটি স্বপ্নের নাম যা বাস্তবায়িত হচ্ছে সকলের সম্পৃক্ততায়। শনিবার (১৭ ডিসেম্বর) সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস স্কুল আঙিনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা-২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন, কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে এমপি নাছিমুল আলম চৌধুরী বলেন, সাহস সত্যিকার অর্থেই সাহসী ও দূরর্দশী একটি উদ্যোগ নিয়েছে যা পিছিয়ে পড়া গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে। সাহসের মাধ্যমে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে কুসংস্কমুক্ত হোক আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা। তিনি মায়েদের উদ্যেশ্যে বলেন, শিশুদের পরিচর্যায় মায়ের ভূমিকা অনন্য। তিনি সাহসের যাত্রাপথের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বক্তব্যে সাহস এর উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি নাজমুল হুদা রতন বলেন, দীর্ঘ ১৬ বছর গ্রামীণ সমাজে আধুনিক ও সময়োপযোগি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে সাহস সাধ্যমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি অতিথিসহ উপস্থিত সকলকে সাহসের পাশে থাকার আহবান জানান।

এসময় সাহস লাইব্রেরি আয়োজিত বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিক শিশির।

সাহস স্কুলের শিক্ষক সুমিত্রা রানী এবং সাহস-এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব, মনীন্দ্র কিশোর মজুমদার, বরুড়া পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন (বখতিয়ার), বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বরুড়া উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান রনি, কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিক শিশির, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার প্রমুখ। সাহস স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছড়া কবিতা পাঠ, গান, নৃত্য ও শিল্পী মানিক রহমানের গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all