×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, কুমিল্লার আদালতে বিচারাধীন একটি মামলায় বৃহস্পতিবার হাজিরার দিন ধার্য্য থাকায় বুধবার তিনি ঢাকার বাসভবন হতে ব্যক্তিগত গাড়িযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকাল পৌনে ৩টার দিকে মহাসড়কের নিমসার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১১-০১৮৬) সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। মনিরুল হক চৌধুরীর চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. আবদুল হক জানান, তাঁর চিকিৎসা চলছে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আমরা তাঁকে ঢাকায় প্রেরণ করবো।

মনির চৌধুরীর একান্ত সহকারী আনোয়ার হোসেন জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় তার বাঁম হাতটি ভেঙ্গে গেছে। তার সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে তার দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন হাসপাতালে ছুটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all