×

( জাগো কুমিল্লা.কম)
২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন তিনি।

এ সংবাদ সম্মেলন থেকেই ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে গড় পাসের হার সবচেয়ে বেশি ৮৬.০৭ শতাংশ। পাসের হার সবচেয়ে কম সিলেট শিক্ষা বোর্ডে ৭০.৪২ শতাংশ।

রাজশাহীতে পাসের হার ৮৬.০৭ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৮১.৪৮ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০.৪০ শতাংশ।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭.৬২ শতাংশ।

বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ .১১ শতাংশ।

যশোর বোর্ডে পাসের হার ৭৬.৬৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ .৫০ শতাংশ।

সিলেট বোর্ডে পাসের হার ৭০.৪২ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ । কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all