×

অনলাইন ডেস্ক:

যে মা বহু কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেন, সেই মাই আবার ছেলের স্বীকৃতির দাবিতে ৭ দিন ধরে শ্বশুরবাড়িতে অনশন করছেন। এমনকি তার চার মাসের পুত্রসন্তান বাবার পরিচয় ও স্বামীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এতক্ষণ বলছিলাম- সিরাজগঞ্জ জেলার বামনগাতী গ্রামের হায়দার আলী শেখের মেয়ে হাসি বেগমের (২২) কথা।

জানা যায়, তিন বছর আগে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের মান্নান মুন্সির ছেলে সাইফুল মুন্সির সঙ্গে প্রেমের সূত্র ধরে জর্দানে বিয়ে হয় তাদের। বিয়ের পরে হাসি বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সাইফুল তার স্ত্রী হাসিকে একা দেশে পাঠিয়ে দেন। এর চার মাস পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্তানের খবর শুনে দেশে চলে আসেন সাইফুল।

কিন্তু দেশে ফিরে স্ত্রী হাসি ও সন্তানের কথা ভুলে যায় সাইফুল। হাসিকে স্ত্রী হিসেবে কোনো স্বীকৃতি না দিয়ে শুরু করে বিভিন্ন টালবাহানা। পরে স্ত্রী হাসি বেগম কোনো উপায় না পেয়ে স্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এদিকে হাসি তার বাড়িতে আসায় স্বামী সাইফুল বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন।

এ সুযোগে প্রতিনিয়ত হাসি বেগমের শাশুড়ি হামিদা বেগম, শামীম ফকির ও লিপিসহ বেশ কয়েকজন মিলে তাকে বেদম মারধর করছেন বলে অভিযোগ করেছে হাসি বেগম।
এ মারধর সহ্য করতে না পেরে হাসি বেগম বাদী হয়ে স্বামী সাইফুল মুন্সিসহ ১১ জনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিব বলেন, এ মামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all