×

অনলাইন ডেস্ক:
সৌদি আরবের নেতৃত্বাধীন যে চার দেশ প্রায় এক বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপ করেছিল সেসব দেশের পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দোহা। কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় ওই চার দেশের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

সেইসঙ্গে এরইমধ্যে এসব দেশের যেসব পণ্য কাতারের ভেতরে রয়েছে সেসব বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই মন্ত্রণালয়। এটি বলেছে, দেশের সব দোকান ও শপিং মল যেন ওই চার দেশের পণ্য তাদের তাক থেকে সরিয়ে ফেলে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রিয়াদের উদ্যোগে ওই চার দেশ এ কাজ করে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

ওই চার দেশ ‘সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়া’ এবং ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল’ করার প্রচেষ্টা চালানোর জন্য কাতারকে অভিযুক্ত করে এ পদক্ষেপ নেয়। সৌদি নেতৃত্বাধীন এ দেশগুলোকে অনুসরণ করে আফ্রিকার কয়েকটি দেশও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সৌদি-নেতৃত্বাধীন দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাতারকে কয়েকটি শর্ত দেয়। এসব শর্তের মধ্যে রয়েছে- আল জাযিরা নিউজ চ্যানেল বন্ধ করে দেয়া, কাতারের মাটি থেকে তুর্কি সেনা বহিষ্কার, ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনা এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু কাতার এসব দাবির কাছে নতি স্বীকার না করে ঘোষণা করে, আরব দেশগুলো কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত হেনেছে। এর জের ধরে ওই চার দেশ তাদের জল, স্থল ও আকাশপথ কাতারের জন্য বন্ধ করে দেয়।

এ অবস্থায় ইরানসহ অন্যান্য দেশের সহযোগিতায় নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করে কাতার। দেশটির সে প্রচেষ্টার সফলতার প্রমাণ হিসেবে চার আরব দেশের নিষেধাজ্ঞার এক বছরেরও কম সময়ের মধ্যে দেশগুলোর পণ্য নিষিদ্ধ করল দোহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

গাজায় ফের বর্বরোচিত হামলা, শিশুসহ নিহত অন্তত ৮১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায়...

Read out all

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

Read out all

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক: দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে...

Read out all

সৌদি আরবে কুমিল্লার প্রবাসীকে মারধর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকসৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় সেলিম সজীব নামে এক বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল, স্থানীয় সময়...

Read out all

যে কারণে গুহার ভেতরে গিয়েছিল কিশোর ফুটবলাররা !

অনলাইন ডেস্ক: অবশেষে দুঃস্বপ্নের গুহা থেকে মুক্তি মিলল। মুক্ত বাতাসে শ্বাস নিল থাই খুদে ফুটবলাররা। থাইল্যান্ডের জলমগ্ন গুহা থাম লুয়াংয়ের চার কিলোমিটার...

Read out all

এবার কোথায় যাবে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধরা ?

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় শনিবার শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সকল প্রক্রিয়া। শনিবার রাত ১২টা পর্যন্ত পুত্রাযায়া ইমিগ্রেশন অফিসে চলবে ফিঙ্গারিংয়ের কার্যক্রম। তবে...

Read out all