×

মাহফুজ নান্ট, কুমিল্লা

দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও ভবিষ্যত লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রচারের উদ্দেশ্য কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি ই-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন(শামীম) আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল বিলবোর্ডের উদ্ভোধন করেন। পরে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিলবোর্ড উদ্বোধনের আগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ” জাতীয় শোক দিবস যথাযথ ভাবে গাম্ভীর্য সহকারে পালনে সরকারের গৃহীত কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছি।

এই বিলবোর্ডে আগস্ট মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের কাল রাতে নিহত সকল শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বিখ্যাত উদ্ধৃতিসমূহ বিষদ ভাবে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য ব্যাপকভাবে উপস্থাপন করা হবে। এছাড়া স্বাস্থ্য ও সমাজ উন্নয়নের নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে ডিজিটাল বিলবোর্ডটি ব্যবহার করা হবে।

উল্লেখ্য, শামীম সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্থসামাজিক ও অবকাঠামগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন, এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশকে ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all