×

অনলাইন ডেস্ক:
পরকীয়া, সেকি প্রেম, নাকি প্রণয়! নাকি শুধুই গোপন অবৈধ আকর্ষণ! টানাপড়েন, যন্ত্রণা, লুকোচুরি, লুকোছাপা- তিক্ততায় মোড়ানো নিষিদ্ধ সুখ। পরকীয়া মানে নিষেধে ভরা একটি ভুল সম্পর্ক। একজন মনোবিদের অভিজ্ঞতা থেকে এমনটা বলাই শ্রেয় মনে করছি।

এ প্রণয় কাঁটায় কাঁটায় ভরা। যেখানে ধর্ম, বর্ণ, বড়, ছোট এমনকি সামাজিক দায়বদ্ধতা কোন কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় না। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘিতে।

সেখানে মাত্র তিন বছর বয়সের শিশুকন্যাকে ঘুমিয়ে রেখে মা স্বপ্না রানী বর্মণ পরকীয়ার টানে রাব্বী নামে এক মুসলিম যুবকের হাত ধরে পালিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বিপুল চন্দ্র বর্মণ রাব্বীসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ফজলুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের স্বপ্না রানীর সঙ্গে ৪-৫ মাস আগে থেকেই সম্পর্ক গড়ে উঠে পাশের রাব্বীর সঙ্গে। যার ফলে গত সোমবার ভোর রাতে একমাত্র কন্যা সন্তান প্রিয়াঙ্কাকে ঘুমিয়ে রেখে স্বপ্না রাব্বীর হাত ধরে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all