শিশুদের নিয়ে আনন্দ ভোজ

স্টাফ রিপোর্টার।।
গরম খিচুড়ির ধোঁয়া উড়ছে। থালায় থালায় বেড়ে সামনে দেয়া হয়েছে শিশুদের। তাদের হাতে উপহার। এদের প্রত্যেকেই মান্নানীয়া তা’লীমুল কোরআন নূরানী মাদরাসার শিক্ষার্থী। শিশুদের পড়াশোনার অনুপ্রেরণা দিতে কাতার সমিতির সভাপতি ও ব্যবসায়ী মো. মানিক হোসাইনের সহযোগিতায় এই আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।

কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের মান্নানীয়া তা’লীমুল কোরআন নূরানী মাদরাসার এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ন্যাশনাল ব্যাংক বুড়িচং শাখার সিনিয়র অফিসার আবদুল আলীম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার মোহতামিম মাওলানা দিদার হোসেন, আবাসিক শিক্ষক হাফেজ মো. বায়েজিদ, দাতা সদস্য ও শিক্ষক মৌলভী আবদুস সাত্তার, নলুয়া চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ক্বারী ওসমান গণি, পোস্ট মাস্টার রমজান আলীসহ মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *