×

অনলাইন ডেস্ক:
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর তথ্যপ্রযুক্তিকে আরো বেশি সহজসাধ্য করেছে ল্যাপটপ। কিন্তু নেপালের অনেক মন্ত্রীই ল্যাপটপে স্বচ্ছন্দ নন। তাই মন্ত্রীদের ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠকে কড়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।অন্যথায় পদ হারাবেন মন্ত্রীরা। বুধবার ঘোষণা দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে পদচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর কাঠমান্ডু পোস্ট, টাইমস অব ইন্ডিয়া।

কে পি শর্মা গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর আগামী ছয় মাসের মধ্যে ‘পেপারলেস’ করে গড়ে তোলা হবে।

নেপালের কাঠমাণ্ডুতে বুধবার জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে পদচ্যুত করা হবে।

তিনি আরও বলেন, আমি এরই মধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, ৬ মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। এ সময় তাকে একটা ল্যাপটপ দেব, যাতে করে তিনি পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ চালানো শিখতে পারেন।

তিনি আরও বলেন, আমার সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নেপালকে তথ্যপ্রযুক্তি বান্ধব দেশে পরিণত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all