×

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপ মাতাতে রাতে মাঠে নামবে হট ফেভারিট ব্রাজিল। গোপনে পরিকল্পনা অনুযায়ী নিভৃতে চলছে তাদের অনুশীলন। তবে যেটি সবচেয়ে বেশি গোপন থাকা দরকার, প্রথম ম্যাচে মাঠে নামার আগেই সেই প্রথম একাদশ ফাঁস হয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

গতবার ঘরের মাঠে শিরোপা জয়ের সম্ভাবনা ছিল ব্রাজিলের। কিন্তু সেমিফাইনালের আগে তারা হারিয়ে বসে দলের সেরা তারকা নেইমারকে। চোটের কারণে তিনি খেলতে পারেননি। এক ম্যাচের নিষেধাজ্ঞায় জার্মানির বিপক্ষে ছিলেন না রক্ষণভাগের সেরা সৈনিক থিয়াগো সিলভাও।

সবমিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ব্রাজিল। জার্মানির কাছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা (৭-১ গোলের হার) নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা।

এরপর অনেক কিছুই ওলটপালট হয়েছে। কোচ তিতে দায়িত্ব নেয়ার পর দলকে যেন পুনরুজ্জীবিত করেছেন। রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকে সবার আগে মূলপর্বে উঠেছে তারা। প্রায় অজেয় হয়ে পড়া তিতের দলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

দলে প্রতি পজিশনেই সেরা খেলোয়াড়ের ছড়াছড়ি। ব্রাজিলের বিশ্বকাপ একাদশ নিয়ে তাই মধুর সমস্যায় কোচ তিতে। আগেভাগেই তাই একাদশ অনুমান করা কঠিন। এমন সময় যদি আপনি প্রথম ম্যাচের ব্রাজিল একাদশ সম্পর্কে জেনে যান, কেমন হয়?

এমনই এক কাজ করে বসেছেন গ্যাব্রিয়েল জেসুসের এক বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস করে দিয়েছেন তিনি। এক টুইটে একাদশটা দিয়েছেন এরকম-

এলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসিমিরো, পাওলিনহো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all