×

(জাগো কুমিল্লা.কম)
বিএনপি মনোনীত দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিনকে ঢাকা আশুলিয়া এলাকায় ৪টি জাল দলিল সম্পাদনে ও প্রতারনার মাধ্যমে সাড়ে ৪বিঘা সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে সি.আই.ডি পুলিশ। ঢাকা সি.আই.ডি অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস শাখা’র অতিরিক্ত পুলিশ সুপার (এ.এস.পি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে ঢাকা সিআইডি অর্গানাইজড ক্রাইম’র সিরিয়াস স্কোয়াড শাখার একটি টিম বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম’র নেতৃত্বে ঢাকা পল্টন থানা এলাকার শান্তিনগর নিজ বাড়ি নং-১৬৫, প্লাট নং-১/১৯ থেকে (দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন) তাকে গ্রেফতার করেন। মোঃ রুহুল আমিন কুমিল্লার দেবীদ্বার উপজেলার পদুয়া গ্রামের মৃত: মোহাম্মদ আলী মাষ্টার’র পুত্র এবং দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান।

জানা যায়, চলতি বছরের গত ২৮ এপ্রিল আশুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিম আশুলিয়া এ্যসিল্যান্ড অফিস থেকে নোটিশ প্রাপ্তির মাধ্যমে জানতে পারেন যে, জনৈক রুহুল আমিন আশুলিয়া পূর্বনরসিংহ পুর মৌজার ১৩৭.৫০ শতাংশ জমি (সাড়ে ৪ বিঘা) নামজারি/ জমা খারিজের জন্য আবেদন করেছেন। জমির মালিক পরবর্তীতে এ্যসিল্যান্ড অফিসে যোগাযোগ করলে জানতে পারেন যে, জনৈক রুহুল আমিন ৪(চার)টি জাল দলিল তৈরী করে উক্ত সাড়ে ৪বিঘা সম্পত্তির মালিকানা দাবি করছেন। বিষয়টি অবগত হয়ে তিনি গত ২৫/০৫/২০১৮ ইং তারিখে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার সিআইডি গ্রহন করার পর সিআইডি অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস স্কোয়াড শাখার একটি টিম বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্লাহ, বিপিএম’র সার্বিক তত্ত্বাবধানে গতকাল (১৮/০৭/২০১৮ ইং তারিখ) মূল আসামী রুহুল আমিনকে ঢাকা শান্তিনগরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করেন।

মোঃ আব্দুল হাকিম আশুলিয়া থানাধীন মৌজা “পূর্ব নরসিংহপুর” স্থিত সি,এস ও এস, এ ৯২ দাগ আর. এস ২৭২ দাগ সিটি জরীপে ৯১৫ ও ৯১৯ দাগে ১৩৭.৫০ শতাংশ জমির (যার আনুমানিক মূল্য ১১লক্ষ টাকা) প্রকৃত মালিক বলে দাবী করেন।

সিআইডি পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়া পূর্বনরসিংহ মৌজার ১৩৭.৫০ শতাংশ জমি (সাড়ে ৪ বিঘা) নকল দাতা সাঝিয়ে ৪ টি দলিলের মাধ্যমে সাড়ে ৪ বিঘা জমির দলিল নিজ নামে সম্পাদন করেন। যে জমি সরকারী সাব-রেজিষ্ট্রি বিভাগের মূল্য তালিকানুযায়ী প্রায় ১১ কোটি টাকা এবং স্থানীয়দের ধারনা ওই জমির বর্তমান বাজার মূল্য শত কোটি টাকা হবে।

ওই ঘটনায় ঢাকা রামপুরার মহানগর হাউজিং সোসাইটির (রোড নং- ৩, ব্লক-ডি, বাসা নং- ৫৮) মৃত হাজী আব্দুল গনি’র পুত্র মোঃ আব্দুল হাকিম বাদী হয়ে আশুলিয়া থানায় প্রতারনা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৮২/৪৩৭, তারিখ- ২৫ মে ২০১৮ইং, ধারা- ৪৬৭, ৪৬৮, ৪২৯. ১০৯, ৫০৬, প্যানাল কোড ১৮৬০। মামটি সিআইডি পুলিশ গ্রহনপূর্বক তদন্তে নামেন। তদন্তের এক পর্যায়ে তথ্যাদি সত্য প্রমানীত হলে বুধবার সকাল সাড়ে ১০টায় মামলায় এজহারভূক্ত অন্যতম আসামী মোঃ রুহুল আমিন (দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান)কে গ্রেফতার করে সিআইড পুলিশ। পরে মামলাটির তদন্তভার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম’র উপর ন্যস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all