×

অনলাইন ডেস্ক:
মাদকবিরোধী অভিযান নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এটি অনেক বড় অপারেশন। এই অভিযান কার্যকারিতা পাচ্ছে বলেই সবাই ফলো করছে। আমাদেরকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এটা ১০ বা ২০ দিনের অপারেশন নয়। দুই সপ্তাহের অপারেশন দিয়ে এটা নির্মূল করা সম্ভব নয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শোতে এসে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আমরা প্রতিনিয়ত কি করছি, কি করব তা নিয়ে মিটিং করি। একই সাথে প্রতি মুহূর্তে আমাদের কৌশল আপডেট করি। আমাদের যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলছি।

‘মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াসলি প্রত্যাশা করেন যে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাদক থেকে মুক্তির প্রয়োজন বলে দেশের প্রতিটি মানুষ বিশ্বাস করে। সে কারণে একটি সুযোগ এটি। আসুন, আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। চল যাই, যুদ্ধে মাদকের বিরুদ্ধে’- বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের কৌশল পাল্টাচ্ছে। আমরা চেষ্টা করছি, আমাদের সীমান্তের নিরাপত্তা বাড়ানোর জন্য। সে সঙ্গে সমুদ্রে কোস্টগার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। সরকার সচেতন। সীমান্তে বিজিবি কাজ করছে।

তিনি বলেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, যার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে সাহায্য করেন। অন্তত তথ্য দিয়ে সাহায্য করুন। মাদক ব্যবসায়ীরাকে কোথায় ব্যবসা করছেন তা জানাতে পারেন। আমাদেরকে অনেকে জানাচ্ছেনও।

তিনি আরও বলেন, আমরা মাদকবিরোধী ১০ লাখ স্টিকার লাগাব। সেখানে আমাদের নম্বর থাকবে। এ যুদ্ধে দেশবাসীর সহযোগিতা চাই। আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে এই আগ্রাসন থেকে বেরিয়ে আসতে পারবো।

এ সময় মাদকসেবীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা মাদক সেবন করেন, তারা সেবন বন্ধ করুন, যারা ব্যবসা করেন, তারা ব্যবসা বন্ধ করুন। আমি শুরু থেকেই এ আহ্বান জানাচ্ছি।

মাদকসেবীদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক পরিবারকে বলবো, কেউ যদি মাদকসেবী থাকেন, তাহলে তার চিকিৎসা করান, পুনর্বাসন করান। পরিবারের দায়িত্ব নেয়া উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all