×

নিজস্ব প্রতিবেদক:

ভারতের সীমান্ত এলাকায়  বাংলাদেশী  যুবকের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।  রোববার  ( ১১ জুলাই) কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা বীরচন্দ্রনগর এলাকার সীমান্ত পিলার থেকে পূর্বে ৪০ গজ ভেতরে ভারত সীমান্তে এ ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম মো: বেলাল হোসেন (৪০) । সে  ঘোলপাশা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে । ধারণা করা হচ্ছে শনিবার রাতে সে আত্মহত্যা করেছে । এই নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই ।

স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায়,  রোববার ( ১১ জুলাই)  সকালে  ভারতীয় সীমান্তে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের খবর দেয়া হয়।  এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে নিহত বেলাল বাংলাদেশী যুবক ।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হলেও লাশ গ্রহণ করতে রাজি হয়নি বিজিবি ।  

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক ( এস আই) উগ্যজাই মারমা জানান, মরদেহের  খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশরা ঘটনাস্থলে যায় । প্রথমে বিএসএফ মরদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে । কিন্তু আইনী প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহনে আপত্তি জানান বিজিবি। পরবর্তীতে পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয় । নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাতে কয়েকটি মামলা রয়েছে।  গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয় ।  আইনী প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহন করবে।

ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো: কাজী জাফর আহম্মেদ জানান, লাশ উদ্ধারে বিষয়টি শুনেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।

উল্লেখ্য গত  ৭ জুলাই বাংলাদেশের সীমান্তের চৌদ্দগ্রাম এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভারতীয় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছিল বিজিবি । তখন  মরদেহ বাংলাদেশে এলাকায় থাকায়  গ্রহন করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) । পতাকা বৈঠকের সিদ্ধান্তে বেওয়ারিশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all