×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর নোয়াপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তিতে পাওয়া স্থানে ঘর নির্মান করায় ছোটভাই কাসেম গত ১৬ জুলাই আপন ভাতিজা ফুয়াদ হাসান (৩১) কে শারীরিকভাবে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার চিৎকারে পিতা আবুল বাশার গ্রামবাসীসহ এগিয়ে আসলে কাসেম ভয়ভীতিসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকী দেয় দাবি পরিবারটির। তখন ৯৯৯’এ কল করলে পুলিশ আসার খবর পেয়ে কাসেম দ্রæত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আবুল বাসার ও তার পরিবার সূত্র জানায়, তার পিতা প্রয়াত আব্দুল বারিক জীবদ্দশায় তার ৫ ছেলের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা করে বড় ছেলে আবুল বাশারকে নির্দেষ দেন যে সবার সম্পত্তি থেকে তাদের দুই বোনকে এ সম্পত্তির ভাগ দেন, তবে বোনদেরকে পৈত্রিক সম্পত্তির ভাগ দিতে নারাজ ভাই কাসেম ও কালামের। এদিকে বড় ছেলে আবুল বাশার চাকুরী সুত্রে দেশের বিভিন্নস্থানে থাকায় বাড়ির সহায় সম্পত্তি ভোগদখল করে আসছিল অন্য দু’ভাই আবুল কালাম ও আবুল কাসেম। সম্প্রতি বাশার অবসর শেষে বাড়ি ফিরে আসার পর থেকে দ্বন্ধ শুরু হয়। এসময় বাবার দেওয়া দলিলে বসতভিটির দক্ষিণ-পশ্চিম কোন থেকে উত্তর অংশে রাস্তার কথা উল্লেখ থাকলেও বাশারের অনুপস্থিতিতে কাসেম, কালামগং বসতের পূর্ব পাশে রাস্তা বানিয়ে ব্যবহার করে আসছিল। কিছুদিন আগে বাশার পিতার দেওয়া ভিটিতে ঘর নির্মান করলে পূর্ব দিকের ব্যবহৃত সড়কটি বন্ধ হয়ে যায়। এনিয়ে কাসেম, কালাম বড় ভাই বাশারের বিরুদ্ধে হুমকী-ধামকী দেওয়া শুরুসহ ভিটির পাশ দিয়ে চলাচল অব্যাহত রাখে। এসময় বাশার নির্ধারিত স্থান দিয়ে চলাচলের জন্য বললেও সেটাতে কোন কর্নপাত না করে উল্টো বাশারসহ তার সন্তানদের নানাভাবে হুমকী দিতে থাকে। এরই জের ধরে গত ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় বাশারের ছোট ছেলে ফুয়াদ হাসান কে বাড়ির পাশে একা পেয়ে আপন চাচা কাসেম শারীরিকভাবে মারধোরসহ প্রাননাশের হুমকী দেয়। এসময় তার চিৎকারে বাবা বাশার গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে আসলে কাসেম দলিলে উল্লেখিত রাস্তা ব্যবহার না করে তাকে ঘর ভেঙ্গে পুর্বের ব্যবহৃত স্থান দিয়ে চলাচলের ব্যবস্থা করার দাবী করে। আতœরক্ষার্থে তখন ফুয়াদ ৯৯৯’এ মোবাইল করলে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই কামাল হোসেন দ্রæত ঘটনাস্থলে ছুটে আসলে কাসেম পালিয়ে যায়। বিস্তারিত অবগত হয়ে পুলিশ বাশারকে থানায় অভিযোগ করতে বললে পরদিন ১৬ জুলাই বুড়িচং থানায় একটি সাধারন ডায়রী করেন কাসেম এর বিরুদ্ধে। উল্লেখ্য পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ইতোপূর্বে অন্য এক সহোদর খোকন গত ৪ ফেব্রæয়ারী কাসেমের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি সাধারন ডায়রী করেন যার নাম্বার ১৮৩/২১। এছাড়াও বড় ভাই আবুল বাশার ছোটভাই কাসেমের বিরুদ্ধে থানায় মামলাসহ একাধিক অভিযোগ দায়ের করে রেখেছেন। বর্তমানে ভাই বাশার ও খোকনের করা পূর্বের মামলায় জামিনে থাকা কাসেম নানাভাবে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দেওয়ায় পরিবারের অন্যান্য ভাই, ভাতিজারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক...

Read out all

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না...

Read out all

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all