×



নিজস্ব প্রতিবেদক:

পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে এ ঘটনা ঘটে। হামলায় ৩ জন আহত হয়। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বুড়িচং ব্রাহ্মনপাড়া আসনের সংসদ সদস্য এড.আবুল হাশেম খান।

ঘটনার শিকার যুবলীগ নেতা মোতাব্বের আহমেদ জনি জানান, তিনি ময়নামতি ইউনিয়ন যুবলীগের সদস্য। ফারজানা ট্রান্সপোর্ট, ফারজানা টাইলস, ডেফোডিল অনলাইন (ইন্টারনেট সার্ভিস) নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী। হামলাকারী আদনান হায়দার তার আপন মামাতো ভাই। তাকে প্রতিমাসে ৫ লাখ টাকা দিতে হবে। না হলে আমাকে মেরে ফেলবে। তার বিরুদ্ধে বুড়িচং থানায় একটি জিডি ও র‌্যাবের কাছে অভিযোগ দিয়েছি। তাই দাবিকৃত চাঁদা না পাওয়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার অন্তত ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো।

ডেফোডিল অনলাইন সার্ভিস ইনচার্জ সাবি¦র আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১ টায় একটি মাইক্রোবাস ও কয়েকটি মটরবাইকে করে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার একদল দূর্বৃত্ত নিয়ে ফারজানা ট্রান্সপোর্ট এর অফিসে আসেন। এসে টাইলস, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, ইন্টারনেট সার্ভার, টেবিল চেয়ারসহ সবকিছু ভাংচুর করেন। এ সময় দোকানের কর্মচারী সার্ভার টেকনিশিয়ান রায়হান আফ্রিদি, একটি ট্রান্সপোর্ট কোম্পানীর সেলস এক্সিকিউটিভ নাজমুল হাসান, অফিস ম্যানেজার জীবনকে মারধর করে। পরে যাওয়ার পথে হামলাকারীরা ২ টি মোটরবাইক নিয়ে যায়। আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরতর। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন, আদনান হায়দার আমার ভাতিজা। তার সন্ত্রাসী কার্যক্রমে ময়নামতি ইউনিয়নবাসী অতিষ্ঠ। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

মোবাইল ফোনে এ প্রতিবেদককে অভিযুক্ত আদনান হায়দার জানান, অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা হামলা করেছে আমি জানি না। আমি করোনা মারা যাওয়া এক ব্যক্তির দাফন সামগ্রী কিনতে ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।। পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫...

Read out all

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল...

Read out all