×


নিজস্ব প্রতিবেদক ।

দোকানের চালা কেটে ক্যাশবাক্সে রাখা ছয় লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারের সাথি টেলিকমে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দুজনের নামোল্লেখ করে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন সাথি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন সফিউল্লাহ।

মামলায় গিয়াস উদ্দিন সফিউল্লাহ উল্লেখ করেন, তিনি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পাশের গাজীপুর গ্রামে বিকাশ অফিসে যান। বিকেল ৩ টায় ফিরে আসেন। এ সময় দোকানের সামনে দুজন ব্যক্তিকে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখেন। পরে দোকান খুলে দেখেন দোকানের টিনের চাল কাটা। ক্যাশবাক্সে রাখা ৬ লাখ ১২ হাজার টাকা নেই।

পরে বৃহস্পতিবার রাতেই বুড়িচং থানায় ২ জনের নামোল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন৷ অভিযুক্তরা হলো খাড়াতাইয়া গ্রামের মোঃ শাহ আলম ও আবদুস সালাম।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মামুন হোসেন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নিউজ বাংলাকে জানান, আমরা তদন্ত করছি। তদন্তের পরে বিস্তারিত বলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।। পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫...

Read out all

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল...

Read out all