×

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের আগে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে বেশ বড়সড় ঝামেলার ভেতর পড়তে হচ্ছে আর্জেন্টিনা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। দেশটির প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েও ম্যাচটিকে আয়োজন করতে ব্যর্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইতোমধ্যে আর্জেন্টিনাকে প্রীতি ম্যাচ বাতিল করতে বাধ্য করায় ফিলিস্তিনির বিরুদ্ধে ফিফায় মামলা করেছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার জন্য ফিফার কাছে যাচ্ছে ইসরায়েল।

আর্জেন্টিনার টিওয়াইসি পত্রিকার মতে, আর্থিক নানা দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার মতো অকল্পনীয় চিন্তা করছে ইসরায়েল। আর এজন্যই তারা ফিফার দ্বারস্থ হচ্ছে। শনিবার ইসরায়েলের জেরুজালেম স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু বার্সেলোনায় মেসিদের অনুশীলন ক্যাম্পের বাইরে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে আর্জেন্টাইন ফুটবলাররা। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচটি বাতিল করে। আর এতেই আর্জেন্টিনার সমালোচনায় মুখোর ইসরায়েল।

ইসরায়েল-আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট থেকে শুরু করে আনা নেওয়ার সব দায়িত্ব ছিল কমটেক কোম্পানির। ফিফার কাছে মূলত তারাই যাচ্ছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য। স্পন্সর, টেলিভিশন এমনকি হাজার হাজার মানুষ টিকিট কিনেছিল এই ম্যাচের। কমটেক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছেন আর্জেন্টিনার এই অখেলোয়াড়সুলভ আচরণের বিচার চাওয়ার জন্য। এখান দেখার বিষয়, ফিফা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য যে, গত মঙ্গলবার নিরাপত্তার কারণে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে আর্জেন্টিনা। আর এতে ফিলিস্তিনির সাধারণ মানুষদের প্রশংসা এবং বাহবা পেতে থাকেন মেসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all