×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টারের একটি অডিও ক্লিপস ভাইরাল হয়। ভাইরাল হওয়া অডিও ক্লিপসটি সুপার এডিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়


এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার হায়দার, উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ,
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন,ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ, ধামতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জসিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যারা অডিওটি
বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা তা আইননানুগভাবে মোকাবেলা করবো।

বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টার বলেন, আমার পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন আমি কি বলেছি। কাকে উদ্দেশ্য করে বলেছি। এখানে কথোপকথনের অংশ বিশেষ নিয়ে অডিও ক্লিপসটি ভাইরাল করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টার এবং দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের এক ফোনালাপ ফাঁস হয়েছে।
ওই ফোনালাপে রওশন আলী মাষ্টার বলেন, ‘যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কী করবেন রাজনীতি করে। যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে।’ এই ফোনালাপ নিয়ে সামাজিক যোগােযোগ মাধ্যমসহ কুমিল্লা জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all